নজরবন্দি ব্যুরো: রেড রোডে কেন্দ্রের বিরুদ্ধে অবমাননা সহ একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ৩০ ঘণ্টা সেখানে ধর্না দেবেন তিনি। আর এই ধর্নামঞ্চ থেকে মোদী সরকারকে কটাক্ষ করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছে তিনি। তবে এবার ধর্নামঞ্চ থেকেই আরও এক ঘোষণা করলেন তিনি।
আরও পড়ুন: ধর্নামঞ্চেই তৃণমূলে যোগদান অভিনেতা তরুণ কুমানের নাতি সৌরভের



বৃহস্পতিবার ধর্নামঞ্চ থেকে তিনি ঘোষণা করে যে, তৃণমূল ছাত্র যুবদের নিয়ে তৈরি করা হবে ব্যান্ড। আর সেই ব্যান্ডের জন্য যাবতীয় বাদ্যযন্ত্র অর্থাৎ সিন্থেসাইজার, গিটার-সহ আরও বেশ কয়েকটি বাদ্যযন্ত্র নিজেই কিনে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন ধর্নামঞ্চে বসে ব্যান্ডের নাম দেন ‘জয়ী’!



এদিকে, এদিন ধর্নামঞ্চ থেকে তৃণমূলে যোগদান করলেন মহানায়ক উত্তম কুমার-তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। দলে যোগ দিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন অভিনেতা! বৃহস্পতিবার রেড রোডে বেলা ১২ টায় পৌঁছান অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরাও। আর তাঁদের উপস্থিতিতেই দলে যোগদান করেন সৌরভ।
ছাত্র-যুবদের নিয়ে তৈরি হবে ব্যান্ড, ধর্নামঞ্চ থেকেই আরও এক ঘোষণা

এদিন অভিনেতার যোগদানের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তম কুমারের পরিবারের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। রবীন্দ্রসদনে উত্তম কুমারের মরদেহ রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। সম্পর্কগুলো আমরা বজায় রাখি। আর এই সম্পর্ক এগুলোই আমাদের আসল সম্পদ।”







