নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে প্রতিবাদে টানা ৩০ ঘণ্টা ধর্নাতে বসেছেন তিনি। এবার সেই ধর্নামঞ্চ থেকে তৃণমূলে যোগদান করলেন মহানায়ক উত্তম কুমার-তরুণ কুমারের নাতি সৌরভ বন্দ্যোপাধ্যায়। দলে যোগ দিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালেন অভিনেতা!
আরও পড়ুন: কারা আসত? কি কাজ হত সেখানে? উত্তর খুঁজতে অয়ন ঘনিষ্ঠ আরও ২ জনকে তলব



উল্লেখ্য, দুর্নীতিতে তোলপাড় বাংলা! দুর্নীতিতে একের পর এক শাসক দলের নেতার নাম যুক্ত হয়েছে! দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। পঞ্চায়েতের আগেই সব মিলিয়ে বেশ অস্বস্তিতে পরেছে ঘাসফুল শিবির! এহেন পরিস্থিতিতে ফের তৃণমূলে তারকা যোগ!



জানা গিয়েছে, বৃহস্পতিবার রেড রোডে বেলা ১২ টায় পৌঁছান অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দোলা সেন, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা-সহ অন্যান্যরাও। আর তাঁদের উপস্থিতিতেই দলে যোগদান করেন সৌরভ।
ধর্নামঞ্চেই তৃণমূলে যোগদান অভিনেতা তরুণ কুমানের নাতি সৌরভের, দলে যোগ দিয়ে মমতাকে প্রণাম জানালেন অভিনেতা!

এদিন অভিনেতার যোগদানের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তম কুমারের পরিবারের সঙ্গে অনেক দিনের সম্পর্ক। তরুণ কুমার আমার বাবার বন্ধু ছিলেন। রবীন্দ্রসদনে উত্তম কুমারের মরদেহ রাখতে দেওয়া হয়নি। এগুলো মানবিকতা নয়, সংস্কৃতি নয়। সম্পর্কগুলো আমরা বজায় রাখি। আর এই সম্পর্ক এগুলোই আমাদের আসল সম্পদ।”







