কারা আসত? কি কাজ হত সেখানে? উত্তর খুঁজতে অয়ন ঘনিষ্ঠ আরও ২ জনকে তলব

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কি কাজ হত অয়নের অফিস? কারা কারা আসতে সেখানে? নিয়োগ দুর্নীতিতে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার অয়ন শীলের ঘনিষ্ঠ ২ জনকে তলব করল ইডির আধিকারিকরা। ইডি সূত্রের খবর, ওই ২জন অয়নের অফিসে কর্মী। সল্টলেকের বিডি ব্লকের অফিসের ওই ল২ কর্মীকে বৃহস্পতিবার ডেকে পাঠায় তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:“মোদীজীকে ফাঁসানোর জন্য আমার ওপরে চাপ দেওয়া হয়েছিল”, বিস্ফোরক Amit Shah

ED raids 10 locations in Bengal in multi-crore Bangladesh bank fraud |  Latest News India - Hindustan Times

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে উত্তপ্ত বাংলা। একের পর এক শাসক দলের হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে দুর্নীতিতে। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা! রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তৃণমূলের যুব নেতাদের গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, উঠে এসছে একাধিক নাম! যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধীদল গুলি। কোন দিনে গড়াবে তদন্ত? নাকি আরও নেতা-মন্ত্রীদের নাম জড়াবে শিক্ষক দুর্নীতিতে! সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগেই অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল!

Ayan Sil: 'মা-বাবা সৎ, ওকে দেখেও মনে হয়নি...', নিয়োগ দুর্নীতিতে নাম  জড়াতেই প্রতিবেশীদের কাছে হঠাৎ অচেনা অয়ন - Neighbor give statement on Ayan  sil arrest on SSC Scam ...

ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন ওই ২ যুবক। অয়নের সংস্থায় তাঁরা আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালাতেন। আর সেই কারনেই ওই ২ যুবককে ডেকে পাঠাল আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকরা অয়নের সংস্থার লেনদেন সম্পর্কে সমস্ত তথ্য ওই ২ যুবকের থেকে জানবেন।

কারা আসত? নিয়োগ দুর্নীতিতে এবার অয়ন শীলের ঘনিষ্ঠ ২ জনকে তলব

ed 1
কারা আসত? নিয়োগ দুর্নীতিতে এবার অয়ন শীলের ঘনিষ্ঠ ২ জনকে তলব

প্রসঙ্গত, এর আগে দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি অভিযান চানান তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে ওএমআর শিট সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান আধিকারিকরা। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে অর্ণব বসু বলে আরও এক নাম। সূত্রের খবর, অর্ণব প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন। গতকালই অর্ণব বসু সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি উদ্ধার হয় বিভিন্ন নথি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর