“মোদীজীকে ফাঁসানোর জন্য আমার ওপরে চাপ দেওয়া হয়েছিল”, বিস্ফোরক Amit Shah

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “মোদীজীকে ফাঁসানোর জন্য আমার ওপরে চাপ দেওয়া হয়েছিল।” এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের জেরেই উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে।

Amit Shah: 'সিবিআই আমায় চাপ দিয়েছিল মোদীজীকে ফাঁসানোর জন্য', বোমা ফাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন: “নায্য দাবি চাইতেই ওরা চোর-ডাকাত হয়ে গেল?” মমতাকে খোঁচা দিলীপের

সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কংগ্রেসের জামানায় আমাকে চাপ দেওয়া হয়েছিল। গুজরাটে একটা মিথ্যে এনকাউন্টার মামলায় মোদীজীকে ফাঁসানোর জন্য সিবিআই আমার ওপরে চাপ দিয়েছিল। কিন্তু বিজেপি কখনই এই ব্যাপার নিয়ে কোনও শোরগোল করেনি।”

Amit Shah To Inaugurate Rs 2,414 Crore Projects In Mizoram On April 1

তিনি আরও বলেন, “রাহুল গান্ধী একমাত্র নেতা নন, জাকে আদালত সাজা দিয়েছে বা নিজের সাংসদ পদ খুইয়েছেন! আর তাঁর যদি আদালতের রায় নিয়ে আপত্তি থাকে, তাহলে তিনি কেন উচ্চ আদালতের দারস্থ হচ্ছেন না? কেন অযথা অশান্তি সৃষ্টি করে উচ্চ আদালতে না গিয়ে রাহুল গান্ধী মোদীজীর ওপরে দোষারোপ করছেন।”

“মোদীজীকে ফাঁসানোর জন্য আমার ওপরে চাপ দেওয়া হয়েছিল”, উত্তেজনা ছড়াল রাজনৈতিক মহলে

amit shah 2

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কংগ্রেস মানহানির মামলায় ইচ্ছাকৃতভাবেই অশান্তি পাকাচ্ছে। ওদের ধারণা, আদালতের সাজার ওপরে স্থগিতাদেশ ঘোষণা করা যায় না। কিন্তু এটা ভুল! আদালত চাইলেই সাজার ওপরে স্থগিতাদেশ ঘোষণা করা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর