“নায্য দাবি চাইতেই ওরা চোর-ডাকাত হয়ে গেল?” মমতাকে খোঁচা দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে বুধবার থেকে টানা ৩০ ঘণ্টা ধর্নায় বসেছেন মমতা। আর এই ধর্নামঞ্চ থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর একাধিক বিস্ফোরক মন্তব্যের পাল্টা তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “যাঁরা ওনার পাশে ছিল, যাঁদের জন্য ওনার সংসার চলছে, তাঁদেরকেই উনি চোর ডাকাত বলছেন!”

আরও পড়ুন: একধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ, একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার

West Bengal people ready for Mamata Banerjee's 'visarjan', says BJP's Dilip  Ghosh | Deccan Herald

প্রসঙ্গত, বুধবার ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা চিরকুটে লিখে পাস করেছে, ওই চোর-ডাকাত গুলো এখন ডিএ এর ওখানে গিয়ে বসে আছে। আমাকে ওনাদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে? সব কটা এক, সব গুলো চোর-ডাকাত।” আর মুখ্যমন্ত্রীর এই সব বিস্ফোরক মন্তব্যের জেরে শোরগোল ছড়িয়েছে। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। এবার এই প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে মমতাকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ

Can anybody say Mamata is of sound mind? asks Bengal BJP chief Dilip Ghosh  - Sentinelassam

বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আগে যারা আপনার কাছে কুকুর-বিড়াল ছিল, এখন তাঁরাই চোর-ডাকাত হয়ে গেল? আন্দোলনকারীরা এখন আপনার কাছে চোর? ডাকাত? যাঁরা এতদিন আপনার পাশে ছিল। যাঁদের জন্য আপনার এই মনসদ! যাঁদের জন্য আপনার সংসার চলে! আপনি তাঁদেরকেই চোর-ডাকাত বলেছেন?”

“নায্য দাবি চাইতেই ওরা চোর-ডাকাত হয়ে গেল?”, তোপ দাগলেন দিলীপ ঘোষ

5fc22b67bf412
“নায্য দাবি চাইতেই ওরা চোর-ডাকাত হয়ে গেল?”, তোপ দাগলেন দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, “যাঁদের আপনি চোর-ডাকাত বলেছেন, তাঁরা তো কাটমানি চাইছে না! সরকারি টাকাও চাইছে না! তাঁরা যা পরিষেবা দিয়েছে, তার বদলে ডিএ চাইছে। যা রাজ্যের কর্মীরা পেয়ে থাকেন। আপনি তাঁদের হকের টাকা না দিয়ে তাঁদেরকে চোর-ডাকাত বলছেন। মানুষ রাজ্যজুড়ে আন্দোলন করছে। এই তৃণমূল সরকারকে উৎখাত করতে রাজ্যের মানুষ সুযোগ খুঁজছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর