একধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ, একদিনে দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন করে ভয় ধরাচ্ছে করোনা! চড়চড়িয়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণের সংখ্যা। টিকাকরণের মাধ্যমে কিছুটা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও আশঙ্কা করা হচ্ছিল যে, ফের বাড়তে পারে ভাইরাসের দাপট। আর সেই আশঙ্কা সত্যি হল! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজার। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। এই নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের যত্ন নিতে বাড়িতেই করুন কেরাটিন ট্রিটমেন্ট! জানুন কিভাবে…

Covid News Live Updates: Centre reviews Covid preparedness; states advised to undertake mock drills

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬ জন। যা গত কয়েকমাসের মধ্যেই সর্বোচ্চ সংক্রমণ। অর্থাৎ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। এছাড়াও দেশে প্রতিনিহত বেরেই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ৫০৯।

India reports 1.41 lakh new Covid cases in past 24 hours, 285 more deaths

 

দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মৃত্যুর দিক থেকেও ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও দিল্লিতে ২ এবং হরিয়ানায় একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। যদিও এর মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ৯৮.৭৮ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৩৯৬ জন।

একধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ, নয়া নির্দেশিকা জারি

85478070
একধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনার সংক্রমণ, নয়া নির্দেশিকা জারি

অন্যদিকে, করোনার উদ্বেগ বাড়ায় নয়া নির্দেশিকা জারি করেছে WHO. বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা জানিয়েছে, যাদের করোনার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাঁরা নতুন করে বুস্টার ডোজ নেবেন। আর আগে থেকে বুস্টার নেওয়া থাকলেও সেক্ষেত্রে পুনরায় নিতে হবে বুস্টার। তাছাড়াও আগের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব‌্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন