নজরবন্দি ব্যুরোঃ আগামী মাসেই কবি সুভাষ থেকে রুবি মেট্রো স্টেশনের সুচনার কথা রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখ্যোপাধ্যায় অর্থাৎ রুবি মেট্রো অবধি লাইন মেট্রো চলাচলা প্রস্তুতি সাড়া হয়ে গেছে। অন্যদিকে, শুক্রবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হয়েছে। বন্দে ভারতের নতুন ট্রেন এবং মেট্রোর উদ্বোধন করতে আগামী মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়, বাংলায় দাঁড়িয়ে মন্তব্য প্রবীণ তোগাড়িয়ার

এর আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন অবধি বন্দে ভারত এক্সপ্রেসের সুচনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কিন্তু সেবার মায়ের মৃত্যুর কারণে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। এবার তিনি নিজে উপস্থিত থেকে মেট্রো ও রেল দুই বিভাগের সুচনা করবেন।

জানা গেছে, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে সকাল ৬ টা ১০ মিনিটে। ৬ ঘন্টা ২৫ মিনিট পর পুরী পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ওই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। রাত ৮.৩০ শে পৌঁছাবে হাওড়ায়। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে আগামী মাস থেকেই চলবে ট্রেনটি। রেল যাত্রীদের জন্য এটা নববর্ষের উপহার। একইসঙ্গে দ্বিতীয় বন্দে ভারত রাজ্যবাসীর জন্য সুখের খবর দিতে চলেছে।
আগামী মাসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যবাসীর জন্য থাকছে বিশেষ উপহার

অন্যদিকে আগামী মাসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মাসে ৮ ও ৯ তারিখ রাজ্য সফরে থেকে জনসমাবেশের পাশাপাশি বিজেপির বিশেষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। বিজেপির প্রথম সারীর নেতাদের উপস্থিতি রাজ্য রাজনীতির উত্তাপ বাড়াবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



