Praveen Togadia: রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়, বাংলায় দাঁড়িয়ে মন্তব্য প্রবীণ তোগাড়িয়ার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব হিন্দু পরিষদছেড়ে বেড়িয়ে গিয়েছেন তিনি। তৈরি করেছেন নিজের নয়া সংগঠন অর্ন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ। সেই সংগঠনের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই তিনি নাম না করে আক্রমণ শানলেন পদ্মশিবিরকে। আর সব থেকে বড় কথা তিনি সেই বার্তা আবার দিলেন খাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে দাঁড়িয়ে।

আরও পড়ুন: বঙ্গে আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় বইবে ঝোড়ো হাওয়াও

3 24
রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়, বাংলায় দাঁড়িয়ে মন্তব্য প্রবীণ তোগাড়িয়ার

তিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রধান প্রবীণ তোগাড়িয়া। বৃহস্পতিবার কলকাতায় দাঁড়িয়ে গুজরাট, উত্তরপ্রদেশ এবং বাংলায় রামনবমীর মিছিলে হাঙ্গামার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “রামনবমীর শোভাযাত্রায় গুজরাটের বরোদায়, উত্তরপ্রদেশের লখনউতে এবং বাংলায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়।’’

1 41

রাজনৈতক মহল মনে করছে, একসময় রাম মন্দির আন্দোলনের মুখ হিসাবে পরিচিত প্রবীণ তোগাড়িয়া এই মন্তব‌্য করে পরোক্ষে বিজেপিকেই বিঁধেছেন। ইতিমধ্যেই বাংলায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা ঘটেছিল সেটাকে ইস্যু করে মাঠে নেমেছে বিজেপি।

রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়, বাংলায় দাঁড়িয়ে মন্তব্য প্রবীণ তোগাড়িয়ার

2

রাজ্যের শাসকদলের অভিযোগ, রামনবমীর ঘটনাকে রাজনৈতিক ইস্যু করছে বিজেপি নেতারা।স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে অস্বস্তি ছড়িয়েছে বিজেপি শিবিরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর