Weather update: বঙ্গে আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় বইবে ঝোড়ো হাওয়াও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আচমকা শহরজুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি!! হঠাৎ বৃহস্পতিবার বিকেলে কালো করে মেঘ এল আকাশ জুড়ে! এরপরেই ঝোড়ো হাওয়া বঙ্গের একাধিক জেলায়! বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নেমে এল গোটা বঙ্গে! যদিও সেই সময় কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর! বরং ঠিক তার উল্টো টাই বলেছিল হওয়া অফিস। অবাহাওয়া দফতর জানিয়েছিল, গরম বাড়বে! বৃষ্টির কোনও সম্ভাবনা নেই! কিন্তু আচমকাই নেমে এল শান্তির বৃষ্টি। আর এই বৃষ্টি আগামী ৫ দিন চলবে বলেই পূর্বাভাস দিল হওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি কমবে তাপমাত্রাও। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস….

আরও পড়ুন: Horoscope: সপ্তাহান্তে মালামাল হতে চলছে এই রাশি গুলি, জানুন রাশিফল

WhatsApp Image 2023 04 28 at 11.40.45 AM

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। ২৭ এপ্রিল কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে। আজ অর্থাৎ ২৮ এপ্রিল ঝড় বৃষ্টি সামান্য কমবে। তবে ফের ২৯ এপ্রিল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গে। কিন্তু বৃষ্টি সঙ্গে ২-৩ দিন দুই বঙ্গেই তাপমাত্রা খানিকটা বাড়বে বলে জানায় আবহাওয়া দফতর।

WhatsApp Image 2023 04 28 at 11.40.45 AM 1

হওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গে বাতাসে জলীয়বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। তবে স্থানীয়ভাবে যেই যেই এলাকায় ঝড় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রার পরিমাণ খানিকটা কম থাকবে। কলকাতায় আজ, ২৮ এপ্রিল কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, আগামীকাল ২৯ তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অর্থাৎ তীব্র দাবদাহের হাত থেকে স্বস্তি পাবেন কলকাতাবাসী। তবে এই স্বস্তি আর কদিন থাকবে তা স্পষ্ট জানা যায়নি।

বঙ্গে আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টি, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

WhatsApp Image 2023 04 28 at 11.40.45 AM 2
বঙ্গে আগামী ৫ দিন স্বস্তির বৃষ্টি, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজ, শুক্রবার কলকাতায় মূলত আকাশ সকাল থেকে মেঘলা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টি ও হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর