Modi: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, প্রথম জনসভা শিলিগুড়িতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দল যেমন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ঠিক তেমনি চুপ করে বসে নেই বিরোধী শিবিরও।

আরও পড়ুনঃ ‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

তারাও পঞ্চায়েত নির্বাচনে প্রচারে জোর দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে। আর সে কথা মাথায় রেখেই এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শুরু করতে যাচ্ছেন নরেন্দ্র মোদিকে দিয়ে। হ্যাঁ একদম ঠিক পড়েছেন। চলতি মাসেই রাজ্যে ফের একবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর এমনটাই।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, প্রথম জনসভা শিলিগুড়িতে

সব ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী প্রচার শুরু করবেন উত্তরবঙ্গ থেকে। শিলিগুড়িতে হওয়ার কথা তার প্রথম জনসভা। এরপরের রাজ্যের বাকি অংশে কোথায় কোথায় জনসভা হবে তা এখনো অবশ্য ঠিক হয়নি। বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের প্রচারের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে এনেছিলেন।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, প্রথম জনসভা শিলিগুড়িতে
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, প্রথম জনসভা শিলিগুড়িতে

পঞ্চায়েত নির্বাচনেও তার অন্যথা হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী ছাড়াও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একগুচ্ছ কেন্দ্রীয় নেতা বাংলায় প্রচার করতে আসবেন বলে খবর। যেমন আগামী সপ্তাহে আসছেন জেপি নাড্ডা। হুগলির চন্ডীতলা তার প্রথম জনসভা। প্রচারের জন্য রাজ্যে থাকবেন তিনি ৩ দিন।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসছেন মোদি, প্রথম জনসভা শিলিগুড়িতে

13 2

রাজ্যে গেরুয়া শিবিরের ভিত শক্ত উত্তরবঙ্গে। তাই প্রধানমন্ত্রী শক্তপোক্ত ভিতের উপর দাঁড়িয়েই প্রচার শুরু করতে চান বঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। ২-৩ টি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন