Joka-Taratala Metro: প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বহুদিনের প্রতীক্ষার অবসান নতুন বছরের শুরুতেই। আর মাত্র একদিন পরেই আগামী ২ জানুয়ারি সোমবার অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রোর গেট। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিলবে এই যাত্রী পরিষেবা। এর ফলে বেহালাবাসীর কতটা সুরাহা হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশা করা যায় আরও মেট্রো রেক এলে এই সমস্যা আর থাকবে না।

আরও পড়ুনঃ বছরের শেষেও নেই শীতের দেখা, নতুন বছরেও উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের

শুক্রবার ভারচুয়ালি জোকা মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তাঁর কলকাতায় আসার কথা থাকলেও মা হীরাবেনের প্রয়াণের কারণে সফর বাতিল হয়। তাই ভারচুয়ালিই উপস্থিত ছিলেন মোদি। আপাতত একটি এসি মেট্রো রেক দিয়েই যাত্রী পরিষেবা চালানো হচ্ছে জোকা থেকে তারাতলা মেট্রো রুটে।জোকা থেকে মোট চারটি স্টেশন পেরিয়ে মেট্রো পৌঁছে যাবে তারাতলা। মাঝে পড়বে যথাক্রমে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার।

প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি
প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি

মেট্রো রেক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে জোকা ডিপোতেই। জোকা শেড অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। মেট্রো চলাচল করার ক্ষেত্রে কোনও সমস্যা হবেনা বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তাদের যুক্তি জোকা থেকে তারাতলা আসতে বাস-অটোতে যে সময় লাগে, তার চেয়ে অনেক কম সময়ে মেট্রোয় মানুষ যাতায়াত করতে পারবেন।

আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। ইস্ট-ওয়েস্ট মেট্রো শাখায় ন্যূনতম ভাড়া ১০ টাকা হলেও স্বস্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, কবি সুভাষ-দক্ষিণেশ্বরের মতোই এই শাখার ন্যূনতম টিকিটের দামও ৫ টাকাই থাকবে।

এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।

প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি

প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি
প্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি

ফলে পরিসেবাতে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না। তবে মেট্রো কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, আগামী কয়েক মাসের মধ্যে জোকা-তারাতলা মেট্রো রুটের পরিকাঠামো বদলে ফেলা হবে। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর