Weather Update: বছরের শেষেও নেই শীতের দেখা, নতুন বছরেও উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবার শীতের কাঁপুনি থেকে বঞ্চিত রাজ্যবাসী। বছরের শেষ দিনেও কমল না উষ্ণতার পারদ। শীতের পোশাক বাক্সবন্দি রেখেই নতুন বছরের পথে পা বাড়চ্ছে রাজ্যবাসী। ইংরাজি নববর্ষেও যে শীত কতটা জাঁকিয়ে পড়বে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃপ্রতিদিন মিলবে না জোকা-তারাতলা মেট্রো, কবে কবে চলবে জেনে নিন সময়সূচি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানিয়েছেন, বছরের প্রথম দিন থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।

বছরের শেষেও নেই শীতের দেখা, নতুন বছরেও উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের
বছরের শেষেও নেই শীতের দেখা, নতুন বছরেও উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। তবে সকালের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। বেলা বাড়লে কুয়াশা দূর হবে।বৃষ্টি বাদলের সম্ভবনা নেই, তাই বছরের শেষদিনে ফুরফুরে মেজাজে মানুষের ঢল নাম্ বে শহরে।

বছরের শেষেও নেই শীতের দেখা, নতুন বছরেও উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের

653765 winter

এ বছর শীতে ডিসেম্বরের শহরকে চেনার সুযোগ হয়নি। ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হয়েছে বেশি। ধারাবাহিক ভাবে ডিসেম্বরের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তাপমাত্রা হয়ে উঠেছিল স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। বছরের শেষে ফের পারদ নামতে শুরু করেছিল। কিন্তু শেষ দিনে তা আবার ঊর্ধ্বমুখী। ফলে নতুন বছরেও শীতের দেখা মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে অনেকটাই ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর