নজরবন্দি ব্যুরোঃ শুরু হল নতুন বছর। আমার ২০২২ কে পিছনে ফেলে পা দিলাম নতুন বছর ২০২৩ এ। আর এই নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
আরও পড়ুনঃ জ্বালানি যন্ত্রণা! নতুন বছরের শুরুতেই দাম বাড়ল গ্যাসের
বছরের প্রথম দিন সকালেই একটি টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি নতুন বছরে সকলের সুস্বাস্থ্য, আনন্দ, সাফল্য কামনা করেন। লেখেন, “নতুন বছর স্বপ্ন, আনন্দ, সাফল্যে ভরপুর হয়ে উঠুক। সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক।’’

দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। টুইটে রাষ্ট্রপতি লেখেন,’সকলকে শুভ নববর্ষ। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন লক্ষ্য, অনুপ্ররণা ও সাফল্য নিয়ে আসুক। সব সহনাগরিক এবং প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানাই। আরও একবার আসুন সকলে মিলে ঐক্য, অখণ্ডতা ও সার্বিক উন্নয়নে নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।’
নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাহুল

অপর দিকে কং নেতা রাহুল গান্ধী নিজের টুইটে ‘ভারত জোড়ো যাত্রা’র একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “আশা রাখি নতুন বছর ২০২৩ সালে দেশের প্রতিটি রাস্তায়, প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে একটি করে ভালবাসার দোকান থাকবে।”




