নজরবন্দি ব্যুরো: গতকাল দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। তবে এবার জানা যাচ্ছে উদ্ধারকাজ কতটা এগিয়েছে তা জানতে শনিবার বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বালেশ্বরে যাওয়ার আগে জরুরি বৈঠকের ডাক দিলেন মোদী। এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শাহও।
আরও পড়ুন: Coromondel express-এ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মমতা! সকালেই হেলিকপ্টারে পৌঁছাবেন বালেশ্বর
প্রসঙ্গত, বিভীষিকাময় শুক্রবার রাত! মুহূর্তের মধ্যেই সব তছনছ হয়ে গেল। শয়ে শয়ে মানুষ তাঁদের পরান হারাল। শুধুটাই নয়, বর্তমানে আহতের সংখ্যা ৬৫০। এখানেই শেষ নয়, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী আটকে রয়েছেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে, আশঙ্কা করা হচ্ছে, বালেশ্বরে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলের এই মৃত্যুমিছিলের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৬১ জন। আহতের সংখ্যা ৬৫০।

কিন্তু আদৌ ঠিক কী ঘটেছিল? কীভাবে বিপর্যয়? কি কারণে এই ঘটনা? সেই সব সংক্রান্ত কোনও তথ্যই এখনও জানা যায়নি। এদিন সকালে বালেশ্বরে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডলের সামনে দাঁড়িয়ে এই প্রসঙ্গে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কী কারণে এই দুর্ঘটনা! তা জানার চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়াও দুর্ঘটনার টেকনিক্যাল বিষয়গুলো বোঝার চেষ্টা করা হচ্ছে। তবে আমাদের এই মুহূর্তে প্রাথমিকভাবে সমস্ত লক্ষ্য উদ্ধারকার্যের ওপরেই। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে রেলমন্ত্রী বলেন, “আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। কমিশনার রেল সেফটিকেও ডাকা হয়েছে। তারাই পুরো ঘটনাটি তদন্ত করবে।”

উল্লেখ্য, গতকাল দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। উদ্ধারকার্যে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আজই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন মোদী। প্রথমে বালেশ্বর যাবেন। সেখানে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং উদ্ধারকাজ খতিয়ে দেখা হবে। এরপর চলে যাবেন কটক হাসপাতালে। দুর্ঘটনায় আহত বহু রেলযাত্রী ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
বালেশ্বর যাওয়ার আগেই জরুরি বৈঠক মোদীর, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শাহও




