তিন দিন সিবিআই জেরা -র পর মঙ্গলবার মেখলিগঞ্জে ফিরতেই তাঁকে মালা দিয়ে বরণ করে নেন দলীয় কর্মীরা। কিন্তু সেখানে গিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর। তিনি জানালেন আগের মতোই কাজ করবেন। দল তাঁর সঙ্গে রয়েছেন।
সূত্রের খবর, আয়কর দফতরের তরফে তিন জন নেতার প্যান কার্ডের নম্বরে কোথায় কত সম্পত্তি রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে চাওয়া হয়েছে পাঁচ বছরের আয়কর রিটার্নের নথিও। আয়কর দফতরের তরফে দেওয়া নথি সঙ্গে তিন নেতার দেওয়া নথি মিলিয়ে দেখা হবে। তাই আরও চাপে আরও চাপে পার্থ-পরেশ-অনুব্রত।
বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশের চার দিন পর অঙ্কিতার স্কুলের পৌঁছল সেই নির্দেশ। আদালতের নির্দেশের চার দিন, সোমবার অঙ্কিতার স্কুলে এই নির্দেশ পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।
জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। যে উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে যামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে সেই কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেকথা উল্লেখ করা হয়েছে এফআইআরে।
গতকাল কোলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপশি, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তাঁর আজ পর্যন্ত প্রাপ্ত যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বলা হয়েছে, দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা।
শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। সিবিআইয়ের নির্দেশ মতো শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ নিজাম প্যালেসে ঢুকেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। প্রায় সাড়ে ন’ঘণ্টা জেরার পর রাত আটটা কুড়ি নাগাদ নিজাম থেকে বেরিয়ে গেলেন মেখলিগঞ্জের নেতা।