নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গতকাল টানা সাড়ে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর আজ ৪ ঘন্টা জেরা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর আয় ব্যয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের সঙ্গে ব্যাপক অমিল বাস্তবের। SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজও নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি।
সূত্রের খবর, মোবাইল ফোনের কললিস্ট সামনে রেখে গতকাল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, তৃণমূলে যোগদানের সময় কাদের সঙ্গে, কী নিয়ে কথা হয়েছে। মেয়ের চাকরিতে নিয়োগের সময় কারা সাহায্য করা হয়েছিল, কে ছিল নেপথ্যে তা জানতে চান সিবিআই আধিকারিকরা। গতকাল পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ- পর্ব পুরোটাই ভিডিওগ্রাফি করা হয়। আজ সকালেও একই ভাবে জেরা শুরু হয়।

আজ নিয়ে টানা ৩ দিন সর্বমোট সাড়ে ১৬ ঘন্টা ধরে জেরা করা হয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। মূলত, ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে ?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা। সূত্রের দাবি বেশ কিছু তথ্য দিয়েছেন পরেশ। দিয়েছেন তার সম্পত্তির হিসেবও। জানিয়েছেন সিবিআইকে সর্বোর ভাবে সাহায্য করবেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে? তাঁর মেয়ে কবে চাকরি পেয়েছেন? মেয়ের চাকরির বিষয়ে তিনি কী জানেন?
নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালী? পরেশ অধিকারীর বক্তব্য ভিডিও রেকর্ড করল CBI

উল্লেখ্য, গতকাল কোলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপশি, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তাঁর আজ পর্যন্ত প্রাপ্ত যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বলা হয়েছে, দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা।



