মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টা… সিবিআইকে কি তথ্য দিলেন পরেশ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ তৃতীয় দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজও নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। আজ নিয়ে টানা ৩ দিন সর্বমোট সাড়ে ১৬ ঘন্টা ধরে জেরা করা হয় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। মূলত, ‘নিয়োগ দুর্নীতির নেপথ্যে কোন প্রভাবশালীর হাত রয়েছে?’ সেটা খুঁজে বের করতে চান গোয়েন্দারা।

আরও পড়ুনঃ আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়

CBI সূত্রের খবর, সঙ্গে করে আনা নথি সিবিআইয়ের কাছে জমা দেন পরেশ অধিকারী। তাকে প্রশ্ন করা হয়, SSC-র মেধাতালিকায় কত নম্বরে নাম ছিল তাঁর মেয়ে অঙ্কিতার? অঙ্কিতা কবে স্কুলের চাকরিতে যোগ দেন? মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টায় পরেশ কার কার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন? অঙ্কিতার বিষয়ে তাঁদের সঙ্গে কী কথা হয়েছিল?

মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টা... সিবিআইকে কি তথ্য দিলেন পরেশ?
মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টা… সিবিআইকে কি তথ্য দিলেন পরেশ?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে?

opu

সূত্রের দাবি বেশ কিছু তথ্য দিয়েছেন পরেশ। দিয়েছেন তার সম্পত্তির হিসেবও। জানিয়েছেন সিবিআইকে সর্বোর ভাবে সাহায্য করবেন তিনি। জানিয়েছেন মেয়ের চাকরি পাওয়ার ঘটনা। এটাও নাকি জানিয়েছেন কাদের সাহায্যে এবং কিভাবে মেয়ের চাকরি হয়েছিল।

মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টা… সিবিআইকে কি তথ্য দিলেন পরেশ?

cbi 3 1

এদিন জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফিও করা হয়। এদিনের জিজ্ঞাসাবাদের সময়, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব, DIG CBI অখিলেশ সিং-সহ CBI-এর অন্য আধিকারিকরা ছিলেন। জানা গিয়েছে পরেশ অধিকারীর দেওয়া তথ্য আপাতত ভেরিফাই করবে সিবিআই। প্রয়োজনে আবার জেরা করার জন্যে ডাকা হতে পারে। সূত্রের দাবি পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত