Mamata Banerjee: আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই পাট শিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদান ঘিরে জল্পনা শুরু হয়েছিল৷ এবার সেই জল্পনায় ঘৃতাহুতি দিল একটি পোস্টার৷

আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা, তুমুল বিতর্ক ত্রিপুরা জুড়ে

শনিবার কাঁচরাপাড়ায় তৃণমূলের একটি পোস্টার মেলে যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পোস্টার পড়ল কাঁচরাপাড়া, জগদ্দল, শ্যামনগর সহ শিল্পাঞ্চলের একাধিক এলাকায়৷

আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়
আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়

যদিও পোস্টার নিয়ে বিজেপি সাংসদের দাবী গত একমাস কেন্দ্রের পাট শিল্প নীতি নিয়ে মুখ খুলছেন তিনি। তখন থেকেই তাঁকে নিয়ে এই জল্পনা চলছিল। যদি সত্যিই যোগদান করি তাহলে লোকে জানতে পারবে। তবে অর্জুনের স্যোশাল মিডিয়ায় পোস্ট একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ এদিনেই স্যোশাল মিডিয়ায় অর্জুন লেখেন, শুনেছি সমুদ্র নাকি আজ নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে সেদিকেই নৌকা নিয়ে চলো। কার দিকে ইঙ্গিত করলেন অর্জুন সিং? প্রশ্ন রাজনৈতিক মহলে।

আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়

আগামীকাল তৃণমূলে অর্জুন! পোস্টার পড়ল কাঁচরাপাড়ায়

যদিও অর্জুনের মানভঞ্জনের জন্য কম কসুর করছেন না বিজেপি নেতারা। স্বয়ং বিজেপি সর্বভারতীয় সভাপতি অর্জুনের সঙ্গে কথা বলেন। তারপরেই কাঁচা পাটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবুও দলের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে চলেছেন তিনি। এবার অর্জুনের নিশানা কোথায়? সেটা জানা এখন সময়ের অপেক্ষা মাত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর