প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা, তুমুল বিতর্ক ত্রিপুরা জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী এবং আইনস্টাইনের সঙ্গে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের তুলনা করে বিতর্কে জড়ালেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, টালিগঞ্জে মেট্রোর লাইনে পড়ল গাছ, যুবভারতীতে বাতিল ম্যাচ

গতকাল ভোলা জেলায় একটি সরকারি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এভাবেই বিপ্লব দেবের প্রশংসা করেন। বিপ্লব দেব যে কতটা কাজ করেছেন তা বোঝাতে তিনি বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব স্বপ্ন দেখাতে পেরেছিলেন। আর কোনও মুখ্যমন্ত্রী তা পারেননি। শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক দলের নেতারা।

39 2

এ কথা বলতে গিয়ে রতনলাল নাথ বলেন, “আমাদের দেশে জন্ম নিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। যারা স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন বিপ্লবকুমার দেব।” যা দেখে ওয়াকিবহাল মহল বলছে,রবি ঠাকুর-আইনস্টাইনের সঙ্গে একই সারিতে বসিয়েছেন শিক্ষামন্ত্রী। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা, তুমুল বিতর্ক ত্রিপুরা জুড়ে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে বিবেকানন্দ, রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা

 

বিজেপির মন্ত্রীকে পালটা দিয়েছে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “তিনি নিজের মতোই বলতেই পারেন। আসলে বিজেপির অন্দরে তুষ্টিকরণের রাজনীতি চলে। এটা তোষামোদির রাজনীতি। আসলে বিজেপি প্রচার ভালবাসে।” তিনি আরও বলেন, ত্রিপুরার একাংশ বন্যায় ভাসছে। সেদিকে সে রাজ্যের সরকারের নজর নেই। এসব তোষামোদি করে যাচ্ছে। এটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত