নজরবন্দি ব্যুরোঃ বিকেলেই কালবৈশাখীর তাণ্ডব শহর কলকাতায়। প্রবল বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। জানা গিয়েছে, বিকেল থেকে বন্ধ হয়ে গেল টালিগঞ্জ ও কবি সুভাষ মেট্রো চলাচল। মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত।
আরও পড়ুনঃ ভারতের প্রথম আন্ডারওয়াটার ট্রেন ছুটবে জলের বুক চিরে, খরচ মাত্র ৮ হাজার কোটি টাকা


ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছেন কর্মীরা। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ আপ লাইনে একটি গাছ ভেঙে পড়ে। মহানায়ক উত্তম কুমার ও নেতাজি মেট্রো স্টেশনের ঠিক মাধখানে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

আপাতত দক্ষিণেশ্বর থেকে মহানাগর উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। এদিকে, ঝড়বৃষ্টিতে এএফসি কাপে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ বন্ধ হয়ে গেল।



খেলা শুরুর ১১ মিনিটের মধ্যেই ঝড়ের তাণ্ডবে তা বন্ধ রাখা হয়। অন্যদিকে, বর্ধমানের হরেরডাঙা এলাকায় একজনের মৃত্যু হয়েছে। ৪.৩০ থেকে ম্যাচ শুরু ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে খেলা শুরু করা যায়নি। দুপুর থেকেই আকাশ কালো করে এসেছিল।

কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, টালিগঞ্জে মেট্রোর লাইনে পড়ল গাছ, যুবভারতীতে বাতিল ম্যাচ
ম্যাচ শুরুর সময় থেকেই ঘনঘন বজ্রপাতেট সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হয়। প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ অফিসিয়ালরা খেলা বাতিল করতে বাধ্য হন।







