SSC: আদালতের নির্দেশের চার দিন, অঙ্কিতার স্কুলে গেল বেতন বন্ধের নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগে অনিয়মের অভিযোগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরী বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত।  আদালতের নির্দেশের চার দিন পার, সোমবার অঙ্কিতার স্কুলে এই নির্দেশ পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

আরও পড়ুনঃ এবার মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ফুলহ্যাম? কি বললেন ক্লাব কর্তা

অভিযোগ, প্রভাব খাটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হয়েছে। নিয়োগ তালিকায় নাম না থাকার পরেও কীভাবে নিয়োগ হল অঙ্কিতার? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ববিতা সরকার নামের এক চাকরীপ্রার্থী। পরে সেই নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Bengal SSC Scam: Minister Paresh Adhikari's 'teacher' daughter loses job

ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে সিবিআই। পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। সেখানে স্পষ্ট উল্লেখ্য করা হয়েছে, কোনও অদৃশ্য প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমেই নিয়োগ হয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে রবিবার অবধি একটানা শিক্ষা প্রতিমন্ত্রী পার্থ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

আদালতের নির্দেশের চার দিন, পরেশ কন্যাকে বেতন বন্ধের নির্দেশ পৌছাল 

আদালতের নির্দেশের চার দিন, পরেশ কন্যাকে বেতন বন্ধের নির্দেশ পৌছাল 
আদালতের নির্দেশের চার দিন, পরেশ কন্যাকে বেতন বন্ধের নির্দেশ পৌছাল

এরই মধ্যে আদালতের নির্দেশ গত ৪১ মাস ধরে বেতন বাবদ ১৬ লক্ষ টাকা পেয়েছেন অঙ্কিতা। আগামী দুই দফায় প্রথমে ৭ জুন, পরে ৭ জুলাই টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে। এরপর থেকে তিনি স্কুলে প্রবেশ করতেও পারবেন না । এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর