এবার মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ফুলহ্যাম? কি বললেন ক্লাব কর্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুদিন ধরে ময়দানের জোর খবর সৌরভ গাঙ্গুলীর হাত ধরে লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড । আর এই খবর এর মধ্যেই এবার ময়দানের আরও এক ক্লাব মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে ইচ্ছে প্রকাশ করেছে ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম ।

আরও পড়ুনঃ ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন পুজারা, ব্রাত্য ঋদ্ধি, দেখুন ভারতের টেস্ট স্কোয়াড

এই নিয়ে ক্লাবের তরফ থেকে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর । কিন্তু এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি করতে চাইছে না মোহামেডান কর্তারা । এই খবরের সত্যতা স্বীকার করে মোহামেডানের সিনিয়র সহ-সভাপতি কামরুদ্দিন বলেন,

35 8

‘আমরা ফুলহ্যামের প্রস্তাব পেয়েছি। আমাদের আইনজীবি সবকিছু খতিয়ে দেখছে। তবে কিছু সমস্যা রয়েছে। ওরা ক্লাবের অধিকাংশ শেয়ার চাইছে। সেই শর্ত আমরা মানতে পারব না। কয়েকদিন আগেই আমরা শ্রী সিমেন্টকে নিয়ে জটিলতা দেখেছি। তাই আমরা তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছি না। ওদের শর্ত মেনে আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়। আমরা এখনও প্রধান স্পনসর বাঙ্কারহিলের ওপরই ভরসা রাখছি।’

38 4

এবার মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ফুলহ্যাম? কি বললেন ক্লাব কর্তা

উল্লেখ্য চুক্তি নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের জটিলতার সাক্ষী মহমেডান কর্তারা। তাই বেশিরভাগ শেয়ার ছেড়ে দেওয়ার পক্ষপাতি নয় তারা।

39 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর