এছাড়াও ব্যুরো অফ এমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ় এমপ্লয়মেন্ট-এর তথ্য বলছে, বছরের প্রথম দু’মাসের মধ্যে যারা দেশ ত্যাগ করেছেন তাঁদের মধ্যে ৬১ হাজার ৩২১ জন সৌদিতে, ২৭ হাজার ৫০১ জন সংযুক্ত আরব আমিশাহি, ১৩ হাজার ৭০০ জন কাতার এবং ১১ হাজার ৬০ জন ওমানে বসবাসের জন্য চলে গেছেন।
এবারের পিএসএল এর একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এর জেরে সমালোচনার ঝড় উঠেছে গোটা ক্রিকেট বিশ্বে। ভিডিওটি সামনে আসার পর পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাবর আজম স্পষ্ট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলপাড় ক্রিকেট বিশ্ব।
ওই মেয়েদের এবং ছেলেটির ফাসির আদেশ দেন। যদিও এখন যে তথ্য উঠে এসেছে তাতে জানা যায় যে ঐ মেয়েদের বাবা এবং ভাই মিলেই তাদের খুন করেছিলো। পরে দেহগুলো লোপাট করে দেয়। ঘটনাটি তখন ধামাচাপা পরে যায় সঠিক প্রমাণ পত্তের অভাবে।
আইএমএফ যে শর্ত দিয়েছে তা হল রুপির দামের উপরে পাকিস্তান কোনও নিয়ন্ত্রণ করতে পারবে না। তা ছেড়ে দিতে হবে বাজারের হাতে। আইএমএফের কাছ থেকে ওই অর্থ পেলে কিছুটা শ্বাস নিতে পারবে পাকিস্তান। সব মিলিয়ে বর্তমানে এই দেশের অবস্থা খুবই সংকটজনক।
সারা বিশ্ব যখন খ্রিষ্টমাস উৎসবে মত্ত, ঠিক সেসময় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল । রবিবার এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের। আহত একাধিক সাধারণ মানুষ।
রাজ ঠাকরের দল এমএনএসের নেতা অমেয় খোপকার ট্যুইট করে জানিয়েছেন, পাক অভিনেতা ফাওয়াদ খানের ছবি দ্য লেজেন্ড অফ মৌলা জাটের ভারতীয় রিলিজ নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে। আশ্চর্যের বিষয় দেশের প্রথম সারির এক প্রযোজনা ওই কাজে নেতৃত্ব দিচ্ছে। আমরা রাজ সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা এই ছবি ভারতের কোনও হলে মুক্তি পেতে দেব না। তাঁর কথায়, ফাওয়াদ খানের ছবি দেখতে হলে পাকিস্তানে যান।