নজরবন্দি ব্যুরোঃ সারা বিশ্ব যখন খ্রিষ্টমাস উৎসবে মত্ত, ঠিক সেসময় পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল । রবিবার এই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানি সেনা জওয়ানের। আহত একাধিক সাধারণ মানুষ।
আরও পড়ুনঃউৎসবের পরেই লকডাউন! সিঁদুরে মেঘ দেখছে ভারত ?
শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানোয় পাল্টা জবাব দিল দুষ্কৃতিরা, এমন জানাচ্ছে পাক সেনা বাহিনী। কোহলু জেলার কাহান এলাকায় সেনা বাহিনীর নাগালের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

শুধু একদিকে নয়, কোয়েটা শহরেও একই সময় হামলা হয়েছে। কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। এই ঘটনায় তিন পুলিশকর্মী ও ৮ জন সাধারণ জখম হয়েছেন। হামলার নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো।
বড়দিনের উৎসবে বিপর্যয় পাকশিবিরে, বিস্ফোরণে মৃত্যু ৫ সেনার

এর আগে ইসলামাবাদে একাধিক হামলার ঘটনা ঘটে গত সপ্তাহেই। সেই ঘটনায় এক পুলিশকর্মী নিহত হয়। ফলত তার কিছু দিনের মধ্যে আবারও আক্রমণ চিন্তার ভাঁজ ফেলছে পাক শিবিরে।



