ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তানকে একাধিকবার নিশানায় এনেছেন। এমনকি নাম না করেই বিলাওয়ালকে 'সন্ত্রাসবাদের প্রোমোটার' বলে কটাক্ষ করেন ভারতের বিদেশমন্ত্রী। যদিও পাকিস্তানে ফিরে ভারত সফরকে সফল বলেই জানিয়েছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি।
বিলাওয়াল ভারতে আসার আগে টুইটারে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানের জন্য এসসিও কতটা গুরুত্বপূর্ণ তা আমার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।” বিশেষজ্ঞ মহলের মতে, পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা।
পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা।
উপত্যকায় অশান্তি ছড়ানোর উদ্দেশে মেসেজিং অ্যাপগুলি ব্যবহার করা হত। জঙ্গিরা কীভাবে যোগাযোগ করে তা ট্র্যাক করতে গিয়েই তদন্তকারীরা জানতে পারে অ্যাপগুলির ভারতে কোনও প্রতিনিধি নেই।
অপর দিকে গত কয়েক বছরে একাধিক বিদেশি সংস্থা পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে চলে গিয়েছে। যার ফলশ্রুতিতে দেশকে ঘিরে ধরেছে সীমাহীন বেকারত্ব। সব মিলিয়ে খুব অল্প দিনের মধ্যেই সেই দেশ এক ভৌতিক দেশে পরিণত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।