Imran Khan: বিলাওয়ালের ভারত সফরকে তোপ, লাভ-ক্ষতির হিসাব চাইলেন ইমরান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি ভারতে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। গোয়ার বৈঠক তাঁর দেশের জন্য কতটা জরুরি সেকথা নিজেই বলেছিলেন বিলাওয়াল। অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই তিনি ভারতে এসেছিলেন বলে ধারণা বিশিষ্ট মহলের। তবে বিলাওয়ালের এই ভারত সফরকে কটাক্ষ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন: India-Pakistan: পাক বিদেশমন্ত্রীর ভারত সফর ‘সফল’, দেশে ফিরে কি বললেন বিলাওয়াল

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাক বিদেশমন্ত্রী বিলাওয়ালকে একযোগে আক্রমণ করেন। একদিকে বিলাওয়াল ভারত সফর করে সদ্যই দেশে ফিরেছেন অন্যদিকে শেহবাজ শরিফ তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে গিয়েছেন।

বিলাওয়ালের ভারত সফরকে তোপ, ইমরানের খানের নিশানায় শেহবাজ শরিফ

ইমরান খান প্রশ্ন তোলেন, “গোটা বিশ্বে পাকিস্তানকে অপমানিত হচ্ছে। আমরা জানতে চাই, বিদেশমন্ত্রী দেশের টাকা খরচ করেই ভারত যাত্রা করেছেন। সফরের আগে কি জানতে চেয়েছেন যে এই সফর থেকে কি লাভ বা ক্ষতি হতে পারে?” প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বিলাওয়ালের থেকে তাঁর ভারত সফরের লাভ-ক্ষতির হিসেব চেয়েছেন।

বিলাওয়ালের ভারত সফরকে তোপ, ইমরানের খানের নিশানায় শেহবাজ শরিফ
বিলাওয়ালের ভারত সফরকে তোপ, ইমরানের খানের নিশানায় শেহবাজ শরিফ

উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তানকে একাধিকবার নিশানায় এনেছেন। এমনকি নাম না করেই বিলাওয়ালকে ‘সন্ত্রাসবাদের প্রোমোটার’ বলে কটাক্ষ করেন ভারতের বিদেশমন্ত্রী। যদিও পাকিস্তানে ফিরে ভারত সফরকে সফল বলেই জানিয়েছিলেন বিলাওয়াল ভুট্টো জারদারি।

বিলাওয়ালের ভারত সফরকে তোপ, ইমরানের খানের নিশানায় শেহবাজ শরিফ

বিলাওয়ালের ভারত সফরকে তোপ, ইমরানের খানের নিশানায় শেহবাজ শরিফ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত