বেল্ট অ্যান্ড রোড প্রকল্পটি হল পুরনো সিল্ক সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ-আফ্রিকা পর্যন্ত বাণিজ্য পথ। এটিকে পুনরায় উজ্জীবিত করতে চাইছে চীন। পাকিস্তান ও চীন একসঙ্গে এই প্রকল্পে যুক্ত হওয়ায় ভারতের উপর চাপ বাড়ছে বলে মনে করছে বিশিষ্ট মহল। অন্যদিকে আফগানিস্তান এই প্রকল্পের অংশ হচ্ছে যার ফলে পরিস্থিতি কোনদিকে ঘুরবে পরিস্থিতি সেদিকেও নজর থাকবে!
চলতি মাসের ৪ ও ৫ তারিখ গোয়ায় এসসিও বৈঠক আয়োজিত হয়। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রী। এমনকি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে 'সন্ত্রাসবাদের প্রোমোটর' বলেও কটাক্ষ করেন।
বিলাওয়াল ভারতে আসার আগে টুইটারে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানের জন্য এসসিও কতটা গুরুত্বপূর্ণ তা আমার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।” বিশেষজ্ঞ মহলের মতে, পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা।
ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১৪-র পর প্রথম পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কেউ ভারতে আসবেন, এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে।