নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠক হয়। এসসিও সদস্য দেশের বিদেশমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে এসেছিলেন। বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফর সফল হয়েছে বলেও জানিয়েছেন। তবে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে বিঁধে একের পর এক মন্তব্য করেছেন। এই প্রসঙ্গ টেনেই পাকিস্তানকে সমর্থন করল চীন। এসসিও বৈঠক শেষ করে পাক সফরে গিয়েছে চীনের বিদেশমন্ত্রী কিন গ্যাং।
আরও পড়ুন: Imran Khan: বিলাওয়ালের ভারত সফরকে তোপ, লাভ-ক্ষতির হিসাব চাইলেন ইমরান


কিন গ্যাং দু দিনের পাক সফরে এসে ইতিমধ্যেই বিলাওয়ালের সঙ্গে একটি বৈঠক করেন। কাশ্মীর ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তান একটি যৌথ বিবৃতিতে দীর্ঘস্থায়ী বিরোধক উত্থাপন করেছে। উল্লেখ করা হয়েছে, ‘কাশ্মীর প্রসঙ্গ দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সঠিক এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।” চীনের বিদেশমন্ত্রী আরও বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিরোধ ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে এবং কোনো একতরফা পদক্ষেপ এড়িয়ে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সমাধান করা উচিত। যদিও ভারতের তরফে এখনও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলতি মাসের ৪ ও ৫ তারিখ গোয়ায় এসসিও বৈঠক আয়োজিত হয়। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রী। এমনকি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ‘সন্ত্রাসবাদের প্রোমোটর’ বলেও কটাক্ষ করেন।


ভারতে আসার আগে একটি ভিডিও বার্তায় বিলাওয়াল নিজেই জানিয়েছিলেন এই বৈঠক কত গুরুত্বপূর্ণ তা ওনার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা বিভিন্ন মহলের।








