India-Pakistan: পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কোনদিকে দুই দেশের সমীকরণ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১৪-র পর প্রথম পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কেউ ভারতে আসবেন, এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। তবে বিলাওয়ালের ভারত সফরের আগেই কড়া বার্তা দিলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন: Rishabh Pant: খারাপ খবর ভারতীয় দলে, বিশ্বকাপ ও এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ!

পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী

মে মাসের শুরুতে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত থাকবেন বিলাওয়াল। মে মাসের ৪ ও ৫ তারিখ বিদেশমন্ত্রীদের একটি বৈঠক হবে। এস জয়শঙ্করের আমন্ত্রণেই তিনি ভারতে আসছেন। বিলাওয়ালের ভারত সফরের আগে এস জয়শঙ্কর বলেছিলেন, “প্রতিবেশীরা আমাদের দেশের মাটিতে নাশকতা চালানোর পরিকল্পনা করে। এমন পরিস্থিতিতে সহযোগিতা করা খুব কঠিন।” তবে নিজের বক্তব্যে পাকিস্তানের নাম উল্লেখ করেননি বিদেশমন্ত্রী। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, নাম না করেই ভারতের তরফে আক্রমণ করা হয়েছে।

পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী
পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী

পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী

২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের সময় ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত বছর ইমরান খানকে গদিচ্যূত করে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেহবাজ শরিফ। এরপর দীর্ঘ সময় পর পাক নেতৃত্বের কেউ এদেশে আসছেন।

পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী
পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কি বললেন দেশের বিদেশমন্ত্রী

বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে পতন ঘটেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। সন্ত্রাস জিইয়ে রেখে পাকিস্তান থেকে ক্রমাগত মাদক ও অস্ত্র আসছে জম্মু ও কাশ্মীরে। রাষ্ট্রসংঘে বিলাওয়াল ভারতের সংখ্যালঘুদের প্রসঙ্গ টেনে দিল্লিকে আক্রমণ করতে চেয়েছিলেন তবে পাল্টা হিসেব বুঝিয়ে যোগ্য জবাব দিয়েছেন ভারত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত