SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, Bilawal-কে তোপ বিদেশমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গোয়ায় এসসিও-র বৈঠকে যোগ দিতে ভারতে এসেছে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। শুক্রবার বৈঠকে বসেছেন এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীর। সেখানেই সন্ত্রাস নিয়ে সরব হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নাম না করেই পাকিস্তানকে তোপ দাগেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন: India-Pakistan: বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে এলেন পাক বিদেশমন্ত্রী

এদিনের বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল সহ এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই এস জয়শঙ্কর সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনও যুক্তি হয় না। জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে। যেকোনও ধরনের জঙ্গি হামলার ঘটনা বন্ধ করতে হবে। বিশেষ করে সীমানা পেরিয়ে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন।”

SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ 
SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ

গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার (৪ মে) ভারতে পা দিয়েছেন বিলাওয়াল। প্রায় এক যুগ পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ভারতে এলেন। বৈঠকে যোগ দেওয়ার আগে টুইটারে ভিডিও বার্তা শেয়ার করেছিলেন তিনি। পাক বিদেশমন্ত্রী সেই বার্তায় বলেছিলেন, “এসসিও-র সিএফএম-এ পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেব। পাকিস্তানের জন্য এসসিও কতটা গুরুত্বপূর্ণ তা আমার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।” বিশেষজ্ঞ মহলের মতে, পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা।

SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ 

বর্তমানে ভারতের সঙ্গে পাকিস্তানের কার্যত কাঁটায় কাঁটায় সম্পর্ক। ২০১৯ সালের পুলওয়ামাকাণ্ড সম্পর্কে আরও চিড় ধরিয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নেই। বিগত কয়েকমাসে পাকিস্তানের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়েছে। ইমরান খানের সরকারকে গদিচ্যূত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ। ওই দেশের অর্থনৈতিক অবস্থা সংকটজনক। এই সময় দেশকে সংকটের হাত থেকে বাঁচাতে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছে বিশিষ্ট মহল। যদিও ভারতের তরফে এখনও কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ 

SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ 
SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, নাম না করে পাকিস্তানকে তোপ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত