নজরবন্দি ব্যুরো: সন্ত্রাসবাদীদের রুখতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মোবাইলের ১৪ টি মেসেজিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করা হল। কেন্দ্রীয় সূত্রে খবর, যে অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা সৃষ্টি করা হয়েছে সেগুলি মূলত জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনগুলি তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করছিল। তাই নিরাপত্তার খাতিরে অ্যাপগুলি দেশে নিষিদ্ধ করা হল।

জানা গিয়েছে, সেফসুইস, উইকারমি, মিডিয়াগ্রাফার, ব্রিয়ার, ক্রিপভাইসর, ইনিগমা, থ্রিমা, জাঙ্গি, সেকেন্ড লাইন, এলিমেন্ট, ইমো, কনিয়ন, ন্যাণ্ডবক্স, বিচ্যাট -এই ১৪ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলি এই মেসেজিং অ্যাপগুলির মাধ্যমে ওভার গ্রাউন্ড কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত এবং পাকিস্তান থেকেও তাদের কাছে নির্দেশ আসত। এই সিদ্ধান্তের কারণ হিসেবে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যকে উল্লেখ করা হয়েছে বলেই খবর।

গোয়েন্দা সূত্রে খবর, উপত্যকায় অশান্তি ছড়ানোর উদ্দেশে মেসেজিং অ্যাপগুলি ব্যবহার করা হত। জঙ্গিরা কীভাবে যোগাযোগ করে তা ট্র্যাক করতে গিয়েই তদন্তকারীরা জানতে পারে অ্যাপগুলির ভারতে কোনও প্রতিনিধি নেই। এরপরই যাবতীয় দিক খতিয়ে দেখে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বড় পদক্ষেপ কেন্দ্রের, সন্ত্রাসবাদীদের রুখতে কি সিদ্ধান্ত কেন্দ্রের

কেন্দ্রের তরফে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে এগুলিকে দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর ৬৯এ ধারার অধীনে অ্যাপগুলি ব্যান করা হয়েছে।



