আরজি কর ইস্যুতেই শীর্ষ আদালতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কেন্দ্র সরকার। এই অভিযোগ আনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে, অর্থাৎ অমিত শাহের দফতর। অভিযোগ, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত সিআইএসএফ জওয়ানরা এসেছিলেন তাঁদের থাকা-খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করতে তৃণমূল সরকার ব্যর্থ হয়েছে।
'যোগ্য ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পাবেন', ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সিএএ (CAA) কার্যকর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৯ সালে সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। কিন্তু, লাগু করতে ৪ বছর লেগে গেল।
বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে ১৯৫৫ সালে দেশে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছিল। ২০১৯ সালে কেন্দ্রের তরফে নতুন করে নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। বলা হয়, ২০১৫ সালের আগে প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, জৈন, পার্সি, খ্রিস্টান ও বৌদ্ধ নাগরিকদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে।
একজন সরকারি কর্মীর বেসিক বেতন ৫৩ হাজার ৫০০ টাকা। এর উপরে ৪৬ শতাংশ ডি-এ র হিসাবে অতিরিক্ত ২৪ হাজার ৬১০ টাকা পান তারা।যদি ৪ শতাংশ ডি-এ বাড়িয়ে ৫০ শতাংশ ডি-এ করা হয়, তবে আরও ২১৪০ টাকা বেতনে যোগ হবে। একইভাবে পেনশনভোগী সরকারি কর্মীদের ডিআরও যদি ৫০ শতাংশে বৃদ্ধি পায়, তবে মাসিক প্রাপ্ত অর্থের উপরে অতিরিক্ত ১৬৪৪ টাকা পাবেন।
দিল্লির কর্মসূচি শেষ করে বুধবার সন্ধ্যেতে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শহরে পা দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড। সাফ জানিয়ে দিলেন, দিল্লির আন্দোলন সফল, এটা ট্রেলার মাত্র আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিনেমা হবে দিল্লিতে!
ফের কমল গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের দাম আরও ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানও সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার গ্যাসের দাম মোট ৩০০ টাকা কম হল। লোকসভার আগে কিন্তু মোদী সরকার আবারও বড় চমক দিল।