সামনেই মহারণ। লোকসভা নির্বাচন ২০২৪। মার্চেই ঘোষণা করা হবে দিনক্ষণ। তার আগেই বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। সামনেই একটি অর্থবর্ষ শেষ হতে চলেছে। এর মধ্যে একসাথে বেশ অনেকটাই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রতিবারের মত এবারও মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার? প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে দুই ধাপে মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : সাংসদ হয়ে কি কি কাজ করেছেন মিমি? জানালেন নিজের ফেসবুকে
সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতার হিসাব করা হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার আরও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বেড়ে আগামী অর্থবর্ষ থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘভাতা (Dearness Allowance) পাবেন।

ডি এ– র পাশাপাশি সরকারি পেনশনভোগীদের জন্য ডিআরও ৪ শতাংশ হারে বৃদ্ধি করা হতে পারে। তাহলে কত হতে পারে সরকারী কর্মীদের বেতন? ধরা যাক, একজন সরকারি কর্মীর বেসিক বেতন ৫৩ হাজার ৫০০ টাকা। এর উপরে ৪৬ শতাংশ ডি-এ র হিসাবে অতিরিক্ত ২৪ হাজার ৬১০ টাকা পান তারা।

নির্বাচনের আগেই বাড়বে মহার্ঘভাতা, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
যদি ৪ শতাংশ ডি-এ বাড়িয়ে ৫০ শতাংশ ডি-এ করা হয়, তবে আরও ২১৪০ টাকা বেতনে যোগ হবে। একইভাবে পেনশনভোগী সরকারি কর্মীদের ডিআরও যদি ৫০ শতাংশে বৃদ্ধি পায়, তবে মাসিক প্রাপ্ত অর্থের উপরে অতিরিক্ত ১৬৪৪ টাকা পাবেন। কনজিউমার প্রাইস ইনডেক্সের হিসাব করেই শ্রম মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছেন।



