৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’র অঙ্গ হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন চাকরিপ্রার্থীদের হাতে।
বুধবার কেন্দ্রের খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে বলেন, সরকার ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলিকে (Edible oil makers) এক সপ্তাহের মধ্যে লিটার প্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমানোর (Cheaper) নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সারা দেশে একই ব্র্যান্ডের তেলের দাম একই রাখার কথাও জানায়।
মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস আম জনতার। এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। খুব শীঘ্রই সপ্তম পে কমিনশের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হতে পারে ৷ আগামী জুলাই মাসেই বাড়তে পারে ডিএ।
বাংলা আবাস যোজনা নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা? কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নীতির বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন তিনি। তাঁর প্রশ্ন, গুজরাতের বাড়ি ওদের নামে হলে বাংলা নয় কেন?
যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২০-এর জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত বকেয়া ডিএ এবং বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আপাতত নেই। প্রসঙ্গত, বছরে দু’বার— জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে সরকার।
কিন্তু কীভাবে ডাউনলোড করা যাবে মাস্কড আধার? এর জন্য আপনাকে যেতে হবে myaadhaar.uidai.gov.in-এ। সেখানে গিয়ে মাস্কড আধারের যে অপশন রয়েছে তাতে ক্লিক করতে হবে। প্রথমে সেখানে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বরটি দিন। এরপর ‘ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার’ অপশনে ক্লিক করুন।