Aadhar Card: আধার কার্ডের জেরক্স দেবেন না যেখানে সেখানে, সতর্ক করল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিজিটালাইজেশনের এই যুগে স্মার্টফোন যেমন সর্বদা সঙ্গী হয়ে থাকে সাধারণ মানুষের। তেমনই পকেটের ওয়ালেটে থাকে নানা রকম কার্ড। সে ডেবিট কার্ড হতে পারে বা সরকারি কোন কার্ড। মানিব্যাগ ভারি হয়ে থাকে একাধিক কার্ডের ভারে। যার একটি হল আধার কার্ড। সাধারনত কর্মব্যাস্ত মানুষের জীবনে সর্বদা সঙ্গী হয়ে থাকে আধার, প্যান বা ভোটার কার্ড। এবার সেই আধারকার্ডের জেরক্স ব্যবহারে সতর্ক করল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি দেবে এই গাছ , হবে সব মুশকিল আসান

Aadhar Card

আধারকার্ডের (Unique Identification Authority of India) অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সতর্ক করা হল আধার কার্ডের জেরক্স ব্যবহার করা নিয়ে। বিভিন্ন ইস্যুতে সচরাচর জেরক্স ব্যবহার করতেই হয় সাধারণ মানুষকে। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতেও আজকাল জমা দিতে হয় আধারকার্ডের জেরক্স। সব মিলিয়ে আমাদের পকেটে যত্নে থাকা আধারের জেরক্স যে কর জায়গায় ঘুরে বেড়ায়, কোন কোন কাজে লাগে তা আমরা নিজেই জানিনা।

AAdhar 6

সেই কার্ডের জেরক্স দিয়ে কত যে জালিয়াতি চলে তার ইয়ত্তা নেই। তাই এবার কেন্দ্র সতর্কতা জারি করল আধার কার্ডের জেরক্স ব্যবহার নিয়ে। যদিও এর আগে কেন্দ্রীয় সরকারই বহু জায়গায় আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এবার ভিন্ন কথা জানাল মন্ত্রক। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করা যাবে, যেটিতে স্রেফ আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়।

আধার কার্ডের জেরক্স দেবেন না যেখানে সেখানে, সতর্ক করল কেন্দ্র

asa

কিন্তু কীভাবে ডাউনলোড করা যাবে মাস্কড আধার? এর জন্য আপনাকে যেতে হবে myaadhaar.uidai.gov.in-এ। সেখানে গিয়ে মাস্কড আধারের যে অপশন রয়েছে তাতে ক্লিক করতে হবে। প্রথমে সেখানে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বরটি দিন। এরপর ‘ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার’ অপশনে ক্লিক করুন। এবার মাস্কড আধারের কপি ডাউনলোড করে নিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত