নজরবন্দি ব্যুরোঃ মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী। অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুশির খবর। দীর্ঘদিনের অপেক্ষা ছিল, মোদি সরকারের কর্মীদের ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। সূত্রের খবর ১ জুলাই ২০২২-এ মহার্ঘ ভাতা (DA Hike) ৫ শতাংশ বৃদ্ধি হতে চলেছে ৷ এরপরে দেখে নেওয়া যাক মহার্ঘ ভাতা ঠিক কতখানি বাড়তে চলেছে ৷
আরও পড়ুনঃ তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, পরে রণক্ষেত্র পরিস্থিতি
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্বস্তি দিয়ে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ)। সম্ভবত আগামী মাসে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ-ও পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপক।

আসলে ডিএ বৃদ্ধি (AICPI)-এর সূচক অনুসারেই হয়ে থাকে। এবার ৩ শতাংশ নয় ৫ শতাংশ ডিএ বৃদ্ধি হবে। যদি এই ৫ শতাংশ ডিএ বৃদ্ধির খবরেই সিলমোহর পড়ে লেক্ষেত্রে মোদি সরকারের কর্মীদের ডিএ এক লাফে ৩৪ থেকে হবে ৩৯ শতাংশ। যদি এই সিদ্ধান্তই গৃহীত হয় সেক্ষেত্রে বেতনে ২৭ হাজার টাকার বৃদ্ধি হয়। এই বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে (AICPI)-এর সূচক তাতে অনেকটাই নীচে ছিল।
সর্বভারতীয় ভোগ্যপণ্যের মূল্য সূচক (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা এআইসিপিআই) বর্তমানে ১২৭ পয়েন্ট। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তা যদি হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে।

গত জানুয়ারিতে এআইসিপিআই-এর উপর ভিত্তি করে সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সংশোধিত হয়ে ৩১ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ৩৪ শতাংশ। এ বছর এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৯ শতাংশ। যা গত আট বছরে সর্বোচ্চ।
এর আগে ২০২১-এর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং ও পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিয়ারনেস রিলিফ বা ডিআর) ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করে কেন্দ্র। একই বছর অক্টোবরে আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩ শতাংশ ডিএ পান। ফলে গত বছর জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পৌঁছয় ৩১ শতাংশে। এখন, ২০২২-এর জানুয়ারি থেকে বেতন ও পেনশনভোগীদের যথাক্রমে ডিএ ও ডিআর ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছয়।
সরকারি কর্মীদের জন্যে দারুন খবর, জুলাই থেকেই বাড়ছে বেতন

যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২০-এর জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত বকেয়া ডিএ এবং বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আপাতত নেই। প্রসঙ্গত, বছরে দু’বার— জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে সরকার।



