তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, পরে রণক্ষেত্র পরিস্থিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিনা অনুমতিতে প্রতিবেশীর বাড়ির ভিতর দিয়ে তার নিয়ে যাওয়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা। সেখান থেকে উত্তপ্ত হয় পরিস্থিতি। মুড়ি মুড়কির মতো পড়তে শুরু করে বোমা। নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙা এলাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুই পক্ষের কিছু জনকে আটক করেছে পুলিশ। এত বোমা এল কোথা থেকে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Health of Heart: হৃদপিণ্ডকে ঠিক রাখতে ওষুধ নয়, শুধু ব্যায়াম করলেই সুস্থ থাকবে হৃদয়

পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের ১৮ জনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।  দুটি তাজা বোমা উদ্ধারের পাশপাশি মোটরবাইক উদ্ধার হয়েছে। তবে শুধুমাত্র তাঁর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কী বচসা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, রণক্ষেত্র পরিস্থিতি
তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, রণক্ষেত্র পরিস্থিতি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন রানাঘাটের এসডিপিও। জখম হন দুই পক্ষের একাধিকজন। এলাকাবাসীদের বক্তব্য, স্থানীয় দুই তৃণমূল নেতা আবু হোসেন মণ্ডল এবং আনোয়ার হোসেন। দুই নেতার মধ্যে বচসা পরবর্তীতে রণক্ষেত্র আকার নেয়।

তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, রণক্ষেত্র পরিস্থিতি

তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, রণক্ষেত্র পরিস্থিতি
তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ, রণক্ষেত্র পরিস্থিতি

সেই ঘটনার জেরে এলাকায় নেমেছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন