TMC Protest: প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, ধর্নায় বসল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহুর্তে জেলে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্যজুড়ে একাধিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নিয়মিত অভিযান চালাচ্ছে। মঙ্গলবার দুই বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব করেছে সিবিআই। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হল রাজ্যের শাসক দল। ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসল তৃণমূলের মহিলা নেতৃত্ব।

আরও পড়ুনঃ Subodh Adhikari: তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, চিটফান্ড মামলায় তৎপরতা

অভিযোগ, ইডি-সিবিআইকে ব্যবহার করে প্রতিহিংসাপরায়ণ মনোভাব দেখাচ্ছে কেন্দ্রের শাসক দল। ঘটনার প্রতিবাদে টানা ৪৮ ঘন্টা প্রতিবাদ শুরু করল তৃণমূল। একইসঙ্গে বাগদায় মহিলাদের ওপর লাঞ্ছনার অভিযোগ এবং বিলকিস বানোর অপরাধীদের মুক্তির বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা।

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তুলে পথে বিজেপি 
প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তুলে পথে বিজেপি

এদিনের ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্য মহিলা তৃণমূলের নেতৃত্ব। ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতারা। তাঁদের কথায়, বিরোধীদের ভূমিকা কী? সিবিআই-ইডি যাচ্ছে। বিজেপির ভূমিকা কী রয়েছে? বিজেপি বলে দিচ্ছে কী কী প্রশ্ন করা হবে। বিজেপি বলে দিচ্ছে কার কার কাছে যাবে! দুর্নীতির সঙ্গে আপোষ মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। এখন থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে স্বরাষ্ট্রমন্ত্রী পাপ্পু এবং নীরব প্রধানমন্ত্রী ২৪ এর ক্ষমতায় আসতে চাইছেন।

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তুলে পথে বিজেপি 

প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তুলে পথে বিজেপি 
প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তুলে পথে বিজেপি

যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভিডিওতে টাকা নিতে দেখা গিয়েছিল তখন সেই ভিডিও বিজেপি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরেই সেই ভিডিও নামিয়ে দেওয়া হল। বিজেপির এই পক্ষপাতিত্বের অভিযোগে ধর্নায় বসল তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন