Subodh Adhikari: তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, চিটফান্ড মামলায় তৎপরতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ড মামলায় এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করল সিবিআই। গতকাল সিবিআইয়ের তরফে তাঁকে তলব করা হয়েছিল। তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, আজ বেলা ১২ টায় তাঁর হাজিরা দেওয়ার কথা। এদিন হাজিরার সময় একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছেন।

আরও পড়ুনঃ Post Poll Violence: সিজিও কমপ্লেক্সে পরেশ পাল, ভোট পরবর্তী হিংসায় হাজিরা

বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার মামলায় সিবিআইয়ের হেফাজতে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। রাজু ঘনিষ্ঠ বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এবার মঙ্গলবার তাঁকে সিবিআইয়ের তরফে তলব করা হয়েছে।

EzkLGssWEAAitAG

সিবিআই সূত্রে খবর, এর আগে সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক এবং বডিগার্ডদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখান থেকে বেশ কিছু সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। সেই সমস্ত তথ্যকে সামনে রেখে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, আবারও তলব সিবিআইয়ের 

তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, আবারও তলব সিবিআইয়ের 
তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের, আবারও তলব সিবিআইয়ের 

তবে এখনও অবধি বিধায়ক সুবোধ অধিকারী সিজিও কমপ্লেক্সে হাজির হবেন কি না, সেবিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। যদি বীজপুরের বিধায়ক হাজিরা না দেন তাহলে সিবিআইইয়ের তরফে কী পদক্ষেপ নেওয়া হবে? সেদিকেও তাকিয়ে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত