চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!

CAA: ১২ মার্চ মঙ্গলবার থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে থাকা হিন্দু, শিখ, জৈন,পার্সি, বৌদ্ধ এবং খ্রীস্টান সম্প্রদায়ের শরণার্থীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘যোগ্য ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পাবেন’, ১১ মার্চ বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সিএএ (CAA) কার্যকর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৯ সালে সংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। কিন্তু, লাগু করতে ৪ বছর লেগে গেল। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত রাজ্যের মতুয়াদের মধ্যে আনন্দের ঝড় বইয়ে দিয়েছে। খুব সম্ভবত, আগামীকাল, ১২ মার্চ মঙ্গলবার থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে থাকা হিন্দু, শিখ, জৈন,পার্সি, বৌদ্ধ এবং খ্রীস্টান সম্প্রদায়ের শরণার্থীরা।

আরও পড়ুন: লোকসভার মুখে দেশজুড়ে চালু CAA, ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের

ভারতীয় নাগরিকত্বের জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হল, indiancitizenshiponline.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে নিদির্ষ্ট লিঙ্কে গিয়ে ধাপে ধাপে ফর্ম পূরণ করার মাধ্যমে এগোতে হবে। আইন পাশ হবার সঙ্গে সঙ্গে এত বেশি সংখ্যক মানুষ লিঙ্কটিতে ক্লিক করেন যে সাইটি সাময়িক সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়ে।

চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!
চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!

এই ওয়েবসাইটেই আবার ফর্মটি পাওয়া যাচ্ছে। সেটিকে প্রিন্ট করে ডিএম অফিসে জমা দেবার মাধ্যমে নাগরিকত্ব পাঈয়া যাবে। মোট সাত রকম ফর্ম রয়েছে। একেক জন ব্যক্তির দেশান্তরিত হবার কারণকে প্রাধান্য দিয়ে। ৫০০ টাকার একটি চালান জমা করতে হবে স্টেট ব্যাঙ্কে। সঙ্গে যে সব কাগজ লাগতে পারে, সেগুলি হল,

জন্মসূত্রেই ভারতীয় নাগরিক কারা? ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত যাঁদের জন্ম হয়েছে। তাঁদের বাবা-মায়ের নাগরিকত্ব দেখা হয় না। বাকীদের মধ্যে, ১৯৮৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে যাঁদের জন্ম তাঁদের বাবা-মায়ের নাগরিকত্ব ভারতীয় হওয়া প্রয়োজন। অন্যদিকে, ২০০৪ সালের পর যাঁরা জন্মেছেন তাঁদের বাবা-মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনও একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন বলে প্রমাণ করতে হবে।

চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!

জানা যাচ্ছে, যেসব কাগজ লাগলে পারে, নিজের ও বাবা-মায়ের জন্ম শংসাপত্র, স্বামী বা স্ত্রী হলে তাঁদের বার্থ সার্টিফিকেট এবং বিয়ের শংসাপত্র। আবেদনকারীর চরিত্র সার্টিফিকেট দিতে হবে দু’জন ভারতীয়কে। আইন সম্পর্কে আরও বিশদে জানা যাবে মঙ্গলবার।

চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!

চালু হয়ে গেল CAA, শরণার্থীরা ভারতীয় নাগরিকত্বের জন্য যেভাবে আবেদন করবেন!

২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতায় এসেই সিএএ (CAA) কার্যকর করার কথা ঘোষণা করে বিজেপি সরকার। সংসদে পাশ হয় বিলও। কিন্তু মাঝে এতগুলো বছর কেটে গেলেও সেই বিলকে আইনে কার্যকর করতে পারেনি কেন্দ্র সরকার। যার মূল কারণ, বিরোধীতা। দেশের তাবড় তাবড় রাজনৈতিক থেকে শুরু করে বুদ্ধিজীবী প্রত্যেকেই সমালোচনা করেন এই বিলের। পথে নেমে প্রতিবাদ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন