নজরবন্দি ব্যুরো: পেঁয়াজের দামে মধ্যবিত্তের চোখে জল আসছে। গত কয়েক্ মাসে পেঁয়াজের দাম কমাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এবার দাম নিয়ন্ত্রনে আনতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বৃহস্পতিবার রাতেই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র যা ২০২৪ এর মার্চ মাস অব্দি বহাল থাকবে।
আরও পড়ুন: Budget24: ভোটের আগে বাজেট কেমন হবে? মুখ খুললেন অর্থমন্ত্রী

ONION PRICE: চোখের জল মোছাতে এবার উদ্যোগী কেন্দ্র, কমবে পেঁয়াজের দাম?
বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০ টাকা । চলতি বছর অগাস্ট মাসে পেঁয়াজের শুল্ক বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র। দেশের জোগান বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বন্ধই করে দেওয়া হল রফতানি। যদি কোন দেশে পেঁয়াজ রফতানি করতে হয় তাহলে কেন্দ্রের বিশেষ অনুমতি নিতে হবে।উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যুনতম রফতানি মুল্য ৮০০ ডলার প্রতি টন বেঁধে দিয়েছে।
সদ্য প্রকাশিত
আজকের আবহাওয়া ১২ সেপ্টেম্বর: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি-বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার পূর্বাভাস
গণেশ পুজো কবে ২০২৬? জেনে নিন গণেশ চতুর্থীর তিথি ও পুজোর শুভ সময়



