নজরবন্দি ব্যুরো: নতুন বছরের প্রথমদিকেই দেশ জুড়ে লোকসভা ভোট। আর আর কিছু আগে হবে সাধারণ বাজেট। ভোটের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদি সরকার শেষ বাজেটে কোন চমক থাকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মোদি সরকার এই বাজেটে আমজনতার মন জিতে নেওয়ার চেষ্টা করবে।
আরও পড়ুন: ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?


এই বাজেটকে হাতিয়ার করে ভোটের আসরে তারা মাফ করবে। এই যখন জল্পনা খুনি মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়ক এক অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী বলেন, “আমি আগে থেকে কিছু জানাবো না। তবে আগামী ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে সেটা ভোট অন একাউন্ট হতে চলেছে।

তাই সরকার যে বাজেট পেশ করবে তা শুধুমাত্র নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য “।তিনি আরো বলেন ওই বাজেটে কোন চমক বা চটকদারি ঘোষণা থাকবে না। যতদিন পর্যন্ত নতুন সরকার ক্ষমতাই না আসছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।


ভোটের আগে বাজেট কেমন হবে? মুখ খুললেন অর্থমন্ত্রী

২০২৪ সালের জুলাই মাসি পরবর্তী পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। তবে মোদি সরকারের অর্থমন্ত্রী যাই বলুন না কেন। ভোটের আগে বাজেটে চটকদারি কিছু অবশ্যই থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।








