Election: ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারত এবং আমেরিকা বিরোধী প্রচার এবং মিথ্যা খবর ছড়ানোর জন্য সমাজমাধ্যমে বহু ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে চিন। চলতি সপ্তাহে এমন অভিযোগ করেছে খোদ ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিচালন সংস্থা ‘মেটা’।

আরও পড়ুন: Jio, Airtel ও VI ব্যবহারকারীদের জন্য চাঞ্চল্যকর তথ্য! বড় সিদ্ধান্ত সরকারের, কার্যকর নতুন বছরের শুরুতেই

মেটা’র ত্রৈমাসিক প্রতিবেদনে ভারত সম্পর্কে জাল খবর ছড়ানোয় চিন থেকে খোলা এমনই ভুয়ো ফেসবুক আকাউন্ট সম্পর্কে বলা হয়েছে। চিন থেকে পরিচালিত এমন ৪,৭০০টি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। চিন থেকে পরিচালিত সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘মেটা’। পাশাপাশি, ‘ভারত বিরোধী’ কয়েকটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে।

ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?
ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?

‘মেটা’ বিবৃতিতে জানিয়েছেন, ‘চিনা অ্যাকাউন্ট’ হিসাবে নয়, ‘ভারত এবং আমেরিকা’র অ্যাকাউন্টের ‘ছদ্মবেশে’ ভারত বিদ্বেষী প্রচার চালানো হত ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টগুলি থেকে। এর উদ্দেশ্য নয়াদিল্লি-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটানো। বিশ্ব জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের বৈধ অ্যাকাউন্টগুলি থেকে বিধি ভেঙে বিভিন্ন ছবি ও তথ্য সংগ্রহ করে চিনা ভুয়ো অ্যাকাউন্টগুলি সেগুলি মিথ্যা প্রচারের কাজে ব্যবহার করছে।

ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?

ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?

ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?
ভারত ও আমেরিকার ভোট পন্ড করতে চায় চীন?

২০২৪ সালে ভারতে লোকসভা ভোট। আগামী বছর আমেরিকাতেও প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ‘মেটা’র ত্রৈমাসিক প্রতিবেদনে সতর্কবার্তা— ভুয়ো চিনা অ্যাকাউন্টগুলি থেকে দু’দেশের নির্বাচনকে নিশানা করে মিথ্যা প্রচার চালানো হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর