নজরবন্দি ব্যুরো: নতুন সিম কেনার জন্য দীর্ঘ সময় ধরে ব্যবহার হয়ে আসছে পেপার বেসড KYC প্রক্রিয়া। এই পদ্ধতির বড়সড় বদল হতে চলেছে নতুন বছর থেকেই। ১লা ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে নতুন KYC প্রক্রিয়া। এছাড়াও সিম কার্ড কেনার ক্ষেত্রে বেশ কিছু বদল আনতে চলেছে সরকার।
আরও পড়ুন: বাংলায় বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস


টেলিকম সেক্টরে মোবাইল ব্যবহারকারীদের নথিভূক্ত করার প্রক্রিয়া ছিল পেপার বেসড KYC। ব্যবহারকারীদের নিজের হাতে ফর্ম ফিলাপ করতে হতো। বিভিন্ন ডকুমেন্টের হার্ডকপি জমা দিতে হতো। এই প্রক্রিয়া ভীষণ খরচ সাপেক্ষ এবং এর ফলে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছিল। এছাড়াও এই পদ্ধতিতে প্রতারণার শিকার হতে হচ্ছিল সাধারণ মানুষদের। সরকার এই প্রতারণার রোখার জন্য এই নতুন পদ্ধতি আনার ব্যবস্থা করছেন।

এই নয়া পদ্ধতিতে কি কি বদল আনবে সরকার?



নতুন KYC প্রক্রিয়া হবে একেবারে ডিজিটাল। ফলে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির খরচ অনেকাংশে কমবে। তার পাশাপাশি বিভিন্ন প্রতারণামূলক কাজ কমবে। সিমকার্ড জালিয়াতির আরো সহজতর হয়ে উঠবে এই পদ্ধতির ফলে। কোম্পানিগুলি তাদের নিজের গ্রাহকাদের স্ক্যাম থেকে সতর্ক করতে পারবেন।
Jio, Airtel ও VI ব্যবহারকারীদের জন্য চাঞ্চল্যকর তথ্য! বড় সিদ্ধান্ত সরকারের, কার্যকর নতুন বছরের শুরুতেই
২০১২ সালের আগস্ট মাস এর ৮ তারিখ থেকে পুরনো KYC পদ্ধতি চলে আসছিল। এই দীর্ঘ বছরে বহু প্রতারণার শিকার হতে হয়েছে গ্রাহক গ্রাহিকাদের। সরকার মনে করছে এই নতুন পদ্ধতি কার্যকর হলে সাধারণ মানুষরা এই প্রতারণা থেকে কিছুটা নিস্তার পাবেন।








