নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় মিগজাউম ইতিমধ্যেই স্থলভাগে আছড়ে পড়েছে। গত সোমবার দক্ষিণের রাজ্য চেন্নাই, অন্ধ্রপ্রদেশ দেখল তার তাণ্ডব। বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে বাংলাতেও। বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া এমনই থাকবে। বাংলায় দুর্যোগের আশঙ্কা বাড়ছে, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, রইল আপডেট।
আরও পড়ুন: তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে ক্রমশ শক্তি হারাচ্ছে। মিগজাউম ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড়ের দিকে সরবে এটি। এরফলে রাজ্যের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে বাংলায় শীতের আগমন হবে, এই প্রশ্ন বঙ্গবাসীর মনে ঘুরছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণের ছয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ সারাদিনই বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের (South Bengal) বৃষ্টির জেরে চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবনের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানানো হয়েছে।



বাংলায় বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল বৃষ্টি চলছে। অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। বাংলায় বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী তিনদিনে তাপমাত্রা একধাক্কায় ৩-৫ ডিগ্রি কমবে। কলকাতায় ১৬ ডিগ্রিতে পারদ পতন হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমলে রোদে গরমের অস্বস্তি দূর হবে।







