Mohua Moitra: তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে লোকসভার এথিক্স কমিটির প্রথম তলবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছিলেন তিনি ৫ই নভেম্বরের আগে হাজিরা দিতে পারবেন না। এবার কিন্তু ফের একবার সাংসদকে তলব করল এথিক্স কমিটি। আর সেখানে বলা হয়েছে, আগামী ২রা নভেম্বর সকাল ১১টায় মহুয়া মৈত্রকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে। অর্থাৎ, এটা পরিষ্কার যে, মহুয়া যে সময় চেয়েছিলেন তা দিতে নারাজ এথিক্স কমিটি।

আরও পড়ুনঃ প্রাক্তনের গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন, কটাক্ষ বিজেপির

প্রসঙ্গত, প্রথমবার ৩১শে অক্টোবর মহুয়া মৈত্রকে তলব করেছিল এথিক্স কমিটি। সেদিন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, ৩০শে অক্টোবর থেকে আগামী ৪ই নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয় সম্মেলনে রয়েছে আর সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন বলে তিনি আগে থেকেই কথা দিয়ে রেখেছেন। তাই তিনি এথিক্স কমিটিকে বলেন, ৫ই নভেম্বরের পরে যে কোনও দিন ডাকলে তিনি হাজির হবেন। কিন্তু এরই মধ্যে ফের একবার মহুয়া মৈত্রকে তলব করল এথিক্স কমিটি।

মূল বিতর্কটি ঠিক কি? অভিযোগ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করার জন্য ‘ঘুষ’ নিয়েছেন। আর সেখানে নাম উঠে এসেছে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির নাম। মহুয়া মৈত্র ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, হীরানন্দানিকে তিনি সংসদের ওয়েবসাইটের ‘লগ-ইন আইডি’ দিয়েছিলেন। তবে তিনি এও বলেছেন, সংসদের নিয়ম অনুযায়ী কোথাও লেখা নেই যে ‘লগ-ইন আইডি’ অন্য কাউকে দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই তিনি এর আগে ‘লগ-ইন আইডি’ নিকট আত্মীয়দেরকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন।

তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির
তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির

তবে ‘ঘুষ’ নিয়ে প্রশ্নের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে তিনি কোনও রকম আর্থিক সুবিধা নেন নি। তবে, কয়েকটি উপহার তিনি অবশ্যই পেয়েছেন। যার মধ্যে রয়েছে লিপস্টিক, একটি স্কার্ফ, আইশ্যাড এবং বেশ কিছু মেকআপ সামগ্রী।

তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির

তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির

একই সঙ্গে মহুয়া বলেছেন, তিনি এথিক্স কমিটির সামনে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে চান। তাঁর দাবি, তাঁকে যেদিন কমিটি ডাকবে সেদিন যেন হীরানন্দানিকেও ডাকা হয়। এখন এথিক্স কমিটির ডাকে ২রা নভেম্বর মহুয়া মৈত্র সংসদে হাজিরা দেবেন কি দেবেন না তা অবশ্যই আগামী কয়েক দিনের মধ্যে জানা যাবে।

তারিখ জানিয়েছিলেন মহুয়া, সাংসদকে তার আগেই হাজিরা দেবার নির্দেশ এথিক্স কমিটির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর