LPG Gas Price: গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের কমল গ্যাসের দাম। উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের দাম আরও ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বুধবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানও সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবার গ্যাসের দাম মোট ৩০০ টাকা কম হল। বলাই যায়, লোকসভার আগে কিন্তু মোদী সরকার আবারও বড় চমক দিল।

আরও পড়ুনঃ গান্ধী পরিবারে নতুন সদস্য, মা সনিয়াকে বিশেষ উপহার রাহুলের

সাধারণ গ্রাহকদের জন্য ১৪.২ কেজি গ্যাসের দাম যেখানে ৯০৩ টাকা সেখানে উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকেরা তা পেতেন ৭০৩ টাকায়। কারণ, ২০০ টাকা ছাড় দিয়েছিল কেন্দ্র। এবার ১০০ টাকা কমলে উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকেরা গ্যাস পাবেন মাত্র ৬০৩ টাকায়। এই দাম দিল্লিবাসীদের জন্য। কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯২৯ টাকা। উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকেরা পাবেন ৬২৯ টাকায়। বিগত সময়ের তুলনায় মোট ৫০০ টাকা ছাড় পেলেন উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকেরা।

গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!

প্রসঙ্গত, রাখির দিন দেশবাসীকে রান্নার গ্যাসের দামে প্রায় ২০০ টাকা ছাড় দিয়েছিল কেন্দ্র। সরকার জানিয়েছিল, প্রতি সিলিন্ডারে সরকার ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এছাড়া উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারগুলির জন্য আরও বড় ঘোষণা করেছিল মোদী সরকার।

গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!

গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!

এতদিন উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি পেতেন গ্রাহকরা। এবার তা বেড়ে হল ৩০০ টাকা। এই উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা বছরে মোট ১২টি এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পেতে পারেন৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু হয় ২০১৬ সাল থেকে। পাশাপাশি সরকার ঘোষণা করেছে যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগও বিনামূল্যে দেওয়া হবে। যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি।

গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!
গ্যাসের দাম কমল আরও ১০০ টাকা, লোকসভার আগে কল্পতরু মোদী সরকার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন