নজরবন্দি ব্যুরো: মায়ের জন্য বিশেষ উপহার ছেলের। গান্ধী পরিবারে এল নতুন সদস্য। বুধবার সোশ্যাল মিডিয়ায় নুরির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কে এই নুরি? রাহুলের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে তিনি তাঁর মা সনিয়া গান্ধীকে একটি কুকুর ছানা উপহার হিসেবে দিয়েছেন। পোষ্যটির নাম নুরি।
আরও পড়ুন: ফাঁদে আটকে পড়ে ডুবে গেল চিনা সাবমেরিন, মৃত্যু ক্যাপ্টেন-সহ ৫৫ জন সৈনিকের


নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। যার টাইটেলে লেখা, ‘Meet Noorie- the newestmember of our family!’ মায়ের জন্য উপহার আনতে গোয়া চলে গিয়েছিলেন তিনি। গত আগস্ট মাসে গোয়ায় ব্যক্তিগত সফরে গিয়েছিলেন রাহুল। সেখানকার কুকুঢ় পালক শর্বাণী পিত্রে এবং তাঁর শামি স্টেনলি ব্র্যাগাঙ্কার সঙ্গে দেখা করেন। এমনকি রাহুল গান্ধীর অফিস থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করে জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির কুকুর সংক্রান্ত খোঁজ খবর নেওয়া হয়েছিল বলেও খবর।

গোয়া থেকে জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির এক তিন মাসের কুকুর ছানা নিয়ে নিয়ে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন রাহুল। বিশ্ব পশু দিবসে নুরি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মাত্র কয়েকদিনেই নুরি তাঁদের জীবনে এক অদ্ভুত আনন্দ এনে দিয়েছে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “আমাদের পরিবারের নতুন এবং সবথেকে ছোট সদস্যের সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই। গোয়া থেকে সোজা আমাদের জীবনে চলে এসেছে এবং জীবন আলোকিত করে তুলেছে। নিঃস্বার্থ ভালোবাসা এবং আপসহীন আনুগত্য এমন অনেককিছুই আছে যা এই প্রাণীটি আমাদের শেখাতে পারে।



গোয়া থেকে দিল্লিতে ফেরার সময় মেট্রোতে চড়েছিলেন রাহুল গান্ধী। সেইসময়ে তিনি যাত্রীদের সঙ্গেও কথা বলেন। এমনকি এক মেট্রো যাত্রীর বন্ধুর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। ইতিমধ্যেই রাহুল গান্ধীর এই ভিডিওটি ১ লক্ষ ১৭ হাজার ভিউ ছাড়িয়েছে।
গান্ধী পরিবারে নতুন সদস্য, মা সনিয়াকে বিশেষ উপহার রাহুলের








