china: ফাঁদে আটকে পড়ে ডুবে গেল চিনা সাবমেরিন, মৃত্যু ক্যাপ্টেন-সহ ৫৫ জন সৈনিকের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পীত সাগরের তলা দিয়ে পার হচ্ছিল চিনের একটি নিউক্লিয়ার সাবমেরিন। সমুদ্রের গভীরে পাতা ফাঁদে আটকে পড়ে চিনা নৌবাহিনীর সেই ডুবোজাহাজটি। সমস্যা দেখা দেয় ডুবোজাহাজের অক্সিজেন সরবরাহকারী যন্ত্রে।

আরও পড়ুন: পুজোর মুখে বন্যার আশঙ্কা বাংলায়, মমতার নির্দেশে কন্ট্রোল রুম খোলা হল নবান্নে

দীর্ঘ ক্ষণ অক্সিজেনের অভাব থাকায় সাবমেরিনের ভিতরে থাকা ক্যাপ্টেন-সহ ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। সংবাদসংস্থা ডেলি মিরর ব্রিটেনের গুপ্তচর সংস্থার রিপোর্ট প্রকাশ্যে এনেছে।

14 3

সেখানে দাবি করা হয়েছে, ব্রিটেনের জাহাজের গতিবিধি রুখতে পীত সাগরের গভীরে ফাঁদ পাতা হয়েছিল। সেই ফাঁদেই আটকে পড়ে চিনা নৌবাহিনীর একটি সাবমেরিন। কোনওভাবে বিকল হয়ে যায় ডুবোজাহাজের অক্সিজেন সরবরাহকারী যন্ত্র।

ফাঁদে আটকে পড়ে ডুবে গেল চিনা সাবমেরিন, মৃত্যু ক্যাপ্টেন-সহ ৫৫ জন সৈনিকের

15 3

আর তাঁর ফলেই মৃত্যু হয়েছে চিনা সৈনিকদের বলে মনে করা হচ্ছে। সাবমেরিনে ছিলেন চিনা নৌবাহিনীর ২২ জন অফিসার, ৭ জন ক্যাডেট, ৯ জন পিটি অফিসার, ১৭ জন নাবিক। পিএলএ নৌবাহিনীর সাবমেরিন ০৯৩-৪১৭-র ক্যাপ্টেনেরও প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। যদিও ঘটনাটি স্বীকার করতে রাজি নয় চিনের প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর