নজরবন্দি ব্যুরোঃ দিল্লির কর্মসূচি শেষ করে বুধবার সন্ধ্যেতে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শহরে পা দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড। সাফ জানিয়ে দিলেন, দিল্লির আন্দোলন সফল, এটা ট্রেলার মাত্র আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিনেমা হবে দিল্লিতে!
আরও পড়ুনঃ বন্যায় বিপর্যস্ত বাংলা, রাজনৈতিক তর্জা ভুলে একসাথে কাজ করার বার্তা সুকান্তর
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লির কর্মসূচি সফল। সকলেই দেখেছেন কীভাবে দিল্লির পুলিশ আমাদের সঙ্গে ব্যবহার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বলেও আসেননি। আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। কোন আইনে মানুষের টাকা আটকে রেখেছে তা জানাতে হবে। এটা ট্রেলার মাত্র। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিনেমা হবে দিল্লিতে! আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করব। উনি কেন্দ্রের প্রতিনিধি। ওনাকে জবাব দিতে হবে।”

সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় নিয়ে বলেন, “এত ভীতু প্রধানমন্ত্রী আগে দেখিনি। উনি মিডিয়াকে ফেস করতে ভয় পান। আমি তো সব রকম জবাব দিতে প্রস্তুত। যে কোনও রকম প্রশ্নের উত্তর দিতে চাই। অথচ প্রধানমন্ত্রী কোনও প্রশ্নের উত্তর দিতে চান না।”

এটা ট্রেলার মাত্র, সিনেমা মমতার নেতৃত্বে খুব শীঘ্রই দিল্লিতে, কলকাতায় ফিরে প্রত্যয়ী অভিষেক
ইডির তলব প্রসঙ্গে অভিষেক বলেন, “এই বিষয়টা আদালতের অধীন। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। তবে এর আগেও আমাকে আর আমার পরিবারকে ডেকেছে। আমরা ইডিকে ভয় পাই না। এর পর আমি কী পদক্ষেপ নেব সেটা সময় হলেই জানা যাবে।”
এর পাশাপাশি তৃণমূল সাংসদ বলেন, “বিজেপি করলে সব ছাড়। কিছু দিন আগেই অজিত পাওয়ারের নামে এরা (পড়ুন বিজেপি) অভিযোগ করত। এখন তাঁর সঙ্গে হাত মিলিয়েছে। আগে লোকে চুরি করে জেলে যেত। এখন বিজেপিতে যায়!”




